নবনিযুক্ত তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক গতকাল রবিবার ধানম-িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের পর তথ্য কমিশনার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন স্বরূপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিরবতা পালন করেন। পরে তিনি সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
