বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মিথ্যা অপপ্রচার করায় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর মধ্যে খাইরুল ইসলাম ও ফারুক আহমেদ নামে দুই আসামির নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতপরিচয়ের আসামি।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন।
মামলার বিবরণীতে জানা যায়, আসামিরা সাইবার ও ডিজিটাল সন্ত্রাসী, আইন অমান্যকারী। তারা দীর্ঘদিন ধরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবনপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু কেন্দ্র করে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মিথ্যা ও বানোয়াট মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুব আলম মামুন।
