লারা-জয়াবর্ধনের পাশে বসলেন বাবর

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৬:৩৫ পিএম

এক বল আগেই ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন ইফতিখার আহমেদ। সিঙ্গেল নিয়ে তিনি প্রান্ত বদল করলে ব্যাটিংয়ে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দীপেন্দ্র সিংয়ের বলে কব্জির মোচড়ে ঘুরিয়ে ডিপ বেকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারেন বাবর। লক্ষ্য ছিল বাউন্ডারি ছাড়া করবেন। কিন্তু ২ রানের বেশি পেলেন না। তবে তাতে তুলে নেন তার ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরিটি।

মুলতানে আজ পর্দা উঠেছে এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছে নেপালের। সেই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে টুর্নামেন্টের এই আসরের প্রথম সেঞ্চুরিয়ান বনে গেছেন তিনি। শুধু তাই নয় বসে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনের পাশে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই কিংবদন্তীরই আছে ১৯টি করে শতরানের ইনিংস। এবার সমানসংখ্যক সেঞ্চুরি করে তাদের পাশেই বসলেন পাক অধিনায়ক। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারেরও আছে ১৯টি শতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত