ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইনের বাতিলের দাবি জানানো হয়। গতকাল বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্বরে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে যদি কথা না বলা যায় তবে স্বাধীনতার অর্থ কী? সাধারণ মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এ যেন নতুন বোতলে পুরাতন মদ। এটি একটি কালো আইন এবং এর মাধ্যমে জবি শিক্ষার্থী খাদিজা, লেখক মুশতাকসহ অনেকে ধরাশায়ী হয়েছে।
