বিআরটিসিতে প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ এএম

বিআরটিসির প্রধান কার্যালয়ে গতকাল রবিবার প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত সভা হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। সভায় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সুচিকিৎসার জন্য একজন চিকিৎসক নিয়োগ ও প্রত্যেক ডিপো/ইউনিটে প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা নিশ্চিত করেন।

সভায় বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত প্রশিক্ষণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। প্রত্যেক ডিপো/ইউনিট থেকে দুজন করে প্রতিনিধিকে প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। স্মার্ট বিআরটিসি গড়তে কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ দেহ ও মন একান্ত প্রয়োজন। পরিশেষে করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত