একটা সিনেমা তৈরি করতে কী লাগে। একটা স্ক্রিপ্ট লাগে, অভিনেতা-অভিনেত্রী লাগে, একজন ভালো পরিচালক লাগে, সেখানে মিউজিক দিতে হয়, সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করতে হয়, একটা মেকআপ রুম লাগে, একটা ক্যামেরা লাগে, একজন এডিটর লাগে, টেকনিক্যাল সব কাজ করার পর আমরা একটা চলচ্চিত্র পাই। এত সুন্দর একটা মাধ্যম আমরা যদি তাদের উৎসাহ না দিই তাহলে কাদের উৎসাহ দেব। আর এই উৎসবের গুরুত্ব কোথায়? এখানে শিশুরাই জুরি, তারাই জাজ, তারাই দেখাচ্ছে, তারাই নির্মাণ করছে। আগে যারা অংশগ্রহণকারী ছিল তারা এটি ছেড়ে যায়নি, তারাই এখন আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ভাবিনি এটা হবে। শুধু চলচ্চিত্র দেখাতে হবে তা না, এর ফলে একটা বিশাল কর্মী বাহিনী তৈরি হবে যারা এটার নেতৃত্ব দেবে। আমি আশা করি আগামী বছর থেকেই আমরা বড় আকারে এই উৎসবটি করতে পারব এবং সারা বাংলাদেশে এটি ছড়িয়ে দিতে পারব। আমি মনে করি যারা ভালো ভালো চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিশ্বে তারা এই প্ল্যাটফর্ম থেকে আসবে।
লেখক : সভাপতি, চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ
