এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হারল বাংলাদেশ। ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানে গুটিয়ে গেছে টাইগাররা।
সুপার ফোর পর্বে এনিয়ে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। ফলে ফাইনাল খেলার আশা কার্যত শেষ হয়ে গেল তাদের।
আগামী ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
