ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে অংশ নিয়ে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের টেকনোলজি পার্টনার পেটিএম ঘুরে দেখেছেন এবং এর ইউপিআই সম্পর্কে ধারণা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ক্যাশলেস বাংলাদেশ গড়তে দেশের মূলধারার অর্থনীতিতে মোবাইল লেনদেনের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে পেটিএম কর্মকর্তাদের কাছ থেকে ধারণা নেন প্রধানমন্ত্রী।
গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে ভারতের পেটিএম বর্তমানে নগদ লিমিটেডকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলে গ্রাহকদের অন্যান্য মোবাইল আর্থিক সেবার তুলনায় নগদ অ্যাকাউন্ট এখন সবচেয়ে বেশি সুরক্ষিত। বিজ্ঞপ্তি
