সুপ্রিম কোর্টে লাইব্রেরি উদ্বোধন

চার হাজার বই দিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

সুপ্রিম কোর্টে নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় আপিল বিভাগে এ লাইব্রেরির উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল। লাইব্রেরিতে নিজের কাছে থাকা চার হাজার আইনের বই দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট বারের মূল ভবনে নিজের চেম্বারে তিনি সাংবাদিকদের জানান, ১৯৭৬ সালের জানুয়ারিতে হাইকোর্টে আইন পেশা শুরুর সময় থেকে তিনি এসব বই সংগ্রহ করেন। তিনি বলেন, ‘চার হাজারের মতো বই দিয়েছি। দুই দিন পর তো আমি বিগত হয়ে যাব। এ বইগুলো কি আর থাকবে? কেউ এগুলো ব্যবহার করবে? পরিবারের কেউ আইন পেশায় আসেনি। তাই এগুলো দান করে দিয়েছি। যদি কেউ পড়ে। পড়ার লোক আছে। এগুলো ব্যবহার হবে। সেই বিশ্বাস আমার আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত