ঢাবি চিকিৎসা অনুষদে অধিভুক্ত হামদর্দ আয়ুর্বেদিক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ এএম

হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনকে যুক্ত করায় ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা এখন মূলধারার শিক্ষাব্যবস্থা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল। এ সিদ্ধান্তের ফলে হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ছাড়াও সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর, সরকারি হোমিও মেডিকেল কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত