ভারতে দুই দিন আটকা থাকার পর কানাডার পথে ট্রুডো

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এসে আটকা পড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছেলে জেভিয়ারসহ প্রতিনিধি দলের সঙ্গে তিনি দিল্লি ত্যাগ করেন।

গত রবিবার জি-২০ সম্মেলন শেষে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু তার জন্য নির্দিষ্ট প্লেনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে তিনি ভারতে আটকা পড়েন। খবর এনডিটিভি ও সিবিসি কানাডার।

এক সপ্তাহেরও বেশি আগে সফরে বেরিয়েছিলেন ট্রুডো। তিনি আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে জাকার্তায় গিয়েছিলেন। এরপর জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছান।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ট্রুডোর প্লেনটি ঠিক করা হয়েছে। যদিও এর আগে এনডিটিভি জানিয়েছিল, ট্রুডোর প্লেনটি মেরামত করার জন্য একজন মেকানিক ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি প্লেনটি মেরামত করতে না পারলে বিকল্প প্লেনে কানাডায় পৌঁছাতেন তারা।

আরও পড়ুন: কমলার হিপহপ নাচ দেখে নেটিজেনরা বললেন ‘বুড়ো খালা’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত