‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আয়োজনে গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশ অধিদপ্তর।
ধানমন্ডি-৮ এলাকাটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে অনেক হাসপাতাল এবং ভিকারুন নেসা নূন স্কুলের মতো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও এই এলাকাকে হর্নমুক্ত করা যাচ্ছে না। ক্যাম্পেইনে বাংলাদেশ পুলিশের ধানম-ি থানার পুলিশ প্রতিনিধিরা ও বাংলাদেশ স্কাউটস সার্বিক সহযোগিতা করেছে। বিজ্ঞপ্তি
