গাজীপুরে চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার, ৪ পিকআপ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ এএম

গাজীপুরের বাসন থানায় দায়ের করা একটি পিকআপ চুরির মামলার তদন্তে নেমে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের নয় সদস্যকে গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর উপপুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, ইয়াসিন (১৯), ইলিয়াস (২৭), রমজান (৩০), নাহিদ (২৩), বেলাল খা (৪০), আবদুল আলিম (৩০), কাশেম ব্যাপারী (৩৫), বাবুল মিয়া (৪০) ও আবু বকর সিদ্দিক (৫২)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত