বিজিবি-বিএসএফ সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ এএম

চট্টগ্রামে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে। গত সোমবার বিকেলে চট্টগ্রামের হালিশহরে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরে বিজিবির সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ত্রিপুরা, মিজোরাম ও কাচার এবং মেঘালয় ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে এ সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়।

বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রতিনিধিদলে বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল ইসলামসহ সব রিজিয়নের অধীন সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিজিবির স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত