সাইবার নিরাপত্তা বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরে সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদন সংসদে জমা দেয়।
