বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার বলেছেন, বর্তমানে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনে মানবাধিকার লঙ্ঘনকারীরাই সর্বেসর্বা হয়ে উঠেছে। নিপীড়ন-নির্যাতন চরম মাত্রায় নামিয়ে আনা হয়েছে গণতন্ত্রকামী নানা শ্রেণি-পেশার মানুষের ওপর। রাষ্ট্রযন্ত্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করা হয়েছে অবৈধ ক্ষমতাকে সুরক্ষার জন্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মরণ-কামড় দেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
গতকাল (মঙ্গলবার) আদালত প্রাঙ্গণে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্ট আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমায়েশি সাজার বিরুদ্ধে গণতন্ত্রকামী আইনজীবীদের শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ কান্ডজ্ঞানহীন নারকীয় হামলা চালিয়েছে। এ হামলায় আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো পুরুষ ও নারী আইনজীবী।
