সৌদিতে এক সপ্তাহে ১৫৮১২ অভিবাসী গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ এএম

সৌদি আরবের আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় এক সপ্তাহে ১৫ হাজার ৮১২ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়। প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত