হিলি স্থলবন্দর

ভারত থেকে আসা খৈলের ট্রাকে বিপুল মাদক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা খৈল বোঝাই ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, ফেয়ারডিলসহ নেশাজাতীয় অ্যামপুল উদ্ধার করা হয়েছে। এসব মাদক পরিবহনের দায়ে ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) আটক করে বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থলবন্দরের ২ নম্বর ওজন স্টেশনের সামনে থেকে ওই ট্রাক থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। 

ট্রাকচালক কৃষ্ণ রায় বলেন, ভারতের তিরমনিতে এক ব্যক্তি এসব আমার ট্রাকে তুলে দিয়ে বলেন, বাংলাদেশে ঢুকে স্থলবন্দরে প্রবেশের পর একজন এসে এগুলো নিয়ে নেবে। বিনিময়ে আমাকে ২০ হাজার টাকা দিয়েছে, সে কারণেই নিয়ে এসেছি। 

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, এ বিষয়ে আমরা আটক মামলা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত