বিজেএসএর বিবৃতি

ইপির প্রস্তাব বিচারব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ এএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ইউরোপিয়ান পার্লামেন্টে (ইপি) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ নিয়ে গৃহীত প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের বিচারকদের সংগঠন বিজেএসএর সভাপতি এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া ও মহাসচিব মজিবুর রহমান গতকাল রবিবার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন।

ইপির ওই প্রস্তাবে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের কারাদণ্ড নিয়েও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর ইপির গ্রহণ করা প্রস্তাবটি একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপের চেষ্টা, যা অনাকাক্সিক্ষত। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ট্রাইব্যুনাল এ মামলাটি নিরপেক্ষভাবে এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছে, শুধু বাস্তব প্রমাণের ওপর নির্ভর করে এবং প্রযোজ্য আইনগুলো কঠোরভাবে অনুসরণ করেছে। এ রায়ে কোনো বাহ্যিক প্রভাব, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রলোভন বা অন্য কোনো কারণ ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০০৭ সালের ১ নভেম্বর থেকে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বাংলাদেশের বিচার বিভাগ যে সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করছে, তা জোর দিয়ে বলা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত