স্মার্ট পুলিশিং অপরিহার্য হয়ে উঠেছে : আইজিপি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতনী পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য হয়েছে উঠেছে। গতকাল মঙ্গলবার পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (আইসিসি) ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি জানান, বিশ্বায়নের এ যুগে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ, ট্রান্সন্যাশনাল অরগানাইজড ক্রাইম এবং নতুন নতুন অপরাধ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, জাল মুদ্রা, সন্ত্রাসে অর্থায়ন ইত্যাদি অপরাধ মোকাবিলা বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে এক চ্যালেঞ্জ। বৈশ্বিক অপরাধের এ চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতনী পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি বলেন, পুলিশিংয়ের ডিজিটালাইজেশন সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধ দমনে সহায়ক হবে। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আগামীতে পুলিশের এ সক্ষমতা আরও বাড়ানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত