‘দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি!’ সিরিজের পর আবারো নতুন সিরিজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটির নাম ‘লটারি’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার সঙ্গে দেখা যাবে সাফা কবিরকেও। এমনটা নিশ্চিত হওয়া গেছে সাফা কবির সূত্রে।
নতুন এই সিরিজটি নিয়ে এখনই কেউ মুখ খুলতে নারাজ। তবে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, সিরিজটি নির্মিত হচ্ছে ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে। সিরিজটিতে আরও অভিনয় করবেন মনোজ প্রামাণিক।
জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে রাজধানী ঢাকাতে। ৬ পর্বের এই সিরিজটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম চরকির জন্য।