আইজিপি বললেন

পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে। তিনি গতকাল রবিবার সকালে পিবিআই হেডকোয়ার্টার্স পরিদর্শন এবং মামলা তদন্ত ও সার্বিক কার্যক্রমসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আইজিপি বলেন, মামলা তদন্তে পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থার মধ্যে প্রতিযোগিতামূলক অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে তদন্তের মান বাড়ছে। বর্তমানে ৯৫ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। বহুল আলোচিত সাগিরা মোর্শেদ, নুসরাত জাহান রাফি ইত্যাদি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পিবিআইর সাফল্যের প্রশংসা করেন তিনি।

সভার শুরুতে পিবিআইপ্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার মামলা তদন্ত ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পিবিআইর ডিআইজি (পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত