বেসরকারি স্বাস্থ্য খাতে কর্মরত শ্রমিক কর্মচারীদের জন্য মজুরি বোর্ড গঠন করে সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, রেশনিং প্রথা চালু এবং সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। এসব দাবিতে গতকাল বুধবার সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো স্মারকলিপি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়া হয়। এর আগে বেলা ১১টায় প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা তপন দত্ত, ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইফতেখার কামাল খান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কার্যকরী সভাপতি সুলাল শীল, কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাজিব দে প্রমুখ।
×
