প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় ৭৭ কেজি ওজনের কেক কাটা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল চত্বরের অদুরে কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ কেক কাটার আয়োজন করে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
সমাবেশে পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবীর মাস্টার, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন, জেলা মহিলা লীগের সভানেত্রী তহুরা জামান জোস্না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শিলই ইউপির চেয়ারম্যান পারভেজ মৃধা, মহাকালী ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলাম, পঞ্চসার ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।