মন্ত্রিপরিষদ সচিব পদে এক বছর মেয়াদ বাড়ল মাহবুব হোসেনের

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০২ এএম

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মো. মাহবুব হোসেন। সরকার তাকে অবসর-পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে স্বপদে নিয়োগ দিয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে (পরিচিতি নম্বর ৪০৫৩) তার অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত