ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশু মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার সকালের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ মামলার প্রধান আসামি ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের আবু আহম্মদের ছেলে আবদুল আজিম (৪৫) এবং মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নালের স্ত্রী মায়া বেগম (৪০)।
