সরকার মানুষের কষ্ট দেখতে পায় না : জিএম কাদের

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:০৪ এএম

ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে।’

বিবৃতিতে জিএম কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ ও আলু। দেখার যেন কেউ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত