টাঙ্গাইলে কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনসুর দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম নেওয়ার সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গায় একটি পুরনো তৃতীয়তলা ভবনে দায়িত্ব পালন করার সময় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। আহত মনসুর কালিহাতী থানায় এসআই হিসেবে কর্মরত। কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ¦ালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এ সময় মহাসড়কের এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরনো রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে। এতে আগুনের গোলায় শরীরে এসে পড়লে এসআই মনসুর মারাত্মকভাবে দগ্ধ হয়। এ সময় আরেক পুলিশ সদস্য নাজমুল আগুন নেভানোর চেষ্টাও করে ব্যর্থ হন। পরে আহতাবস্থায় তাকে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে
×
