বগুড়ায় বাঁশঝাড়ে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম

বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। গত রবিবার দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিমানটি বিধ্বস্ত হয়। তবে ওই বিমানে থাকা দুই পাইলট সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে বাঁশঝাড়ের মাটিতে এসে পড়ে।

ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে বিমানবাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত