ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত অনুমোদন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এজন্য ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, গত ২৮ আগস্ট ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এখন এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ওয়াজেদ মিয়ার নামে নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এক প্রশ্নে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত