বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৩০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম

রাজধানী নয়াপল্টনের আশপাশ এলাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আহত ১৩০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে ৩৩ জনকে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেন তিনি

মো. নাজমুল হক জানান, হাসপাতালে ১৩০ জনকে চিকিৎসা দিয়েছি। ৩৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কেউবা অন্য হাসপাতালে চলে গেছেন। যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে একজন পুলিশ সদস্যের অবস্থা ক্রিটিকাল। তার মাথায় আঘাত রয়েছে। তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত