বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিচালনার নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করেন। বিজ্ঞপ্তি
×
