বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে বিনামূল্যে মিলবে পরামর্শ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৮ এএম

বাংলাদেশিদের বিনামূল্যে এন্ডোস্কোপিক মেরুদণ্ড, মাথা ও ঘাড়ের দাগহীন অস্ত্রোপচারসংক্রান্ত পরামর্শ দিতে হটলাইন নম্বর চালু করেছে ভারতের বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতাল ও কেয়ারট্রিপ ডটকম। এই হটলাইনে (+৯১ ৯৬৩২০ ৫৭০৫০ ভারতের নম্বর) হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন।

গত শনিবার রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় বেঙ্গালুরুর সিনিয়র কনসালট্যান্ট এবং হেড অ্যান্ড নেক অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সতীশ নায়ার এবং একই হাসপাতালের নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. শচীন জিআর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয় মেরুদণ্ড, মাথা ও ঘাড়সংক্রান্ত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সঠিক হাসপাতাল, সঠিক চিকিৎসক এবং খরচের বিষয়ে রোগী বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্তিতে থাকেন। তাদের এসব বিষয়ে সঠিক নির্দেশনা ও তথ্য প্রদানের লক্ষ্যে এই হটলাইন নম্বর চালু করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে বসেই রোগীরা বিনামূল্যে অ্যাপোলো হাসপাতাল, বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। অ্যাপোলো হাসপাতাল, বেঙ্গালুরু রোগীদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ডা. এবং শরীরের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি রোগীর জন্য সেখানে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা হয়। এ ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল থেকে প্রশিক্ষিত বিশেষজ্ঞরা এই হাসপাতালে সেবা দিয়ে থাকেন। স্বনামধন্য নিউরোসার্জন ড. শচীন জিআর মাথা ও মেরুদণ্ডের যত্নের গুরুত্ব তুলে ধরেন। মস্তিষ্কের টিউমার, স্কোলিওসিস এবং পিঠের ব্যথায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার আশ্বাস দেন তিনি। কোমর ব্যথায় আক্রান্ত সব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না উল্লেখ করে তিনি জানান, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা আন্তরিকতার সঙ্গে রোগীকে নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত