আড়াইহাজারে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম

বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল ৮টায় উপজেলার বান্টিবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এ মিছিল হয়। 

নজরুল ইসলাম আজাদ জানান, টানা অবরোধে দ্বিতীয় দিনের মত আড়াইহাজারে আমরা রাজপথে আছি। এখানে কর্মসূচীর পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় আওয়ামী লীগ ভাংচুর করেছে। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবেনা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগঞ্জের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি এটা আড়াইহাজার থানার সীমানার বাইরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত