'হ্যাপি বার্থডে শাহরুখ, উই লাভ ইউ' স্লোগানে মুখরিত মান্নাত

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:০৭ এএম

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৮ বছরে পা দিলেন। প্রতি বছরের মতো এবারও শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসভবন 'মান্নাত' এর সামনে ভিড় করেছেন হাজারো ভক্ত। 

বলিউড বাদশাহ প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশে বিভিন্ন প্রদেশ থেকে আসা ভক্তরা 'হ্যাপি বার্থডে শাহরুখ। উই লাভ ইউ' স্লোগানে মুখরিত করে রেখেছেন মান্নাত প্রাঙ্গন। রঙবেরঙের ব্যানার, বেলুন, ফুল নিয়ে, আতবাজি ফাটিয়ে, কেক কেটে উদযাপন করছেন তারা।

প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় ভক্তরা সুবিধাবঞ্চিতদের মাঝে পোশাক ও খাবারও বিতরণ করেছেন। 'কিং অব রোমান্সে'র এক ঝলক দেখা পেতে সন্ধ্যা থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) শাহরুখ খানের ৫৮তম জন্মদিনের মূল পার্টি হবে রাতে, শহরের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। জন্মদিন উপলক্ষে আগামীকাল মুক্তি পাচ্ছে এ বছরে তার তৃতীয় সিনেমা 'ডাংকি'র টিজার। ভক্তদের জন্য মুম্বাইয়ে জন্মদিনের বিশেষ আয়োজন করেছেন শাহরুখ, সেখানে ভক্তদের সাথেই তিনি টিজারটি দেখবেন। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় টিজারটি মুক্তি পাবে।

শাহরুখের জন্মদিন উপলক্ষে আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম আলোচিত বলিউড সিনেমা 'জওয়ান'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত