সংঘাত থামাতে কত মানুষকে প্রাণ দিতে হবে, প্রশ্ন রাশিয়ার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যত্থায় এ সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। 

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এ সংঘাত বন্ধ করা এবং সমগ্র অঞ্চলে এটি ছড়িয়ে পড়া রোধ করতে হবে। না হলে এমন সংঘাত কখনো বন্ধ হবে না। তিনি জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়াসহ এ সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। খবর তাসের।

তিনি আরও বলেন, কাউকে না কাউকে শিগগিরই বা বিলম্বে এ পথে হাঁটতে হবে। কিন্তু এ ক্ষেত্রে একমাত্র প্রশ্ন হলো- এর মধ্যে কতজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত