বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে মিশনগুলোতে চিঠি

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম

আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কূটনৈতিকপত্র পাঠানো হয়।

জানা গেছে, ঢাকায় বিদেশি মিশনগুলোতে পাঠানো কূটনৈতিক চিঠিতে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ  জানুয়ারিতে বাংলাদেশের জাতীয়  নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হচ্ছে।

জানা গেছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তাদের আবেদন করার অনুরোধ করা হচ্ছে। নির্বাচন কমিশন চায়, দেশের পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের মতো করে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরাও নির্বাচন পর্যবেক্ষণ করুক।

চিঠিতে বলা হয়েছে,বাংলাদেশের নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত