গত ২৮ অক্টোবর ঢাকায় পুলিশ হত্যাসহ দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকায় এ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলীর নেতৃত্বে একটি শান্তি সমাবেশের মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় শান্তি সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতারা উপস্থিত ছিলেন।
