জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হলেও আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয় দুপুর ২টা থেকে।
সকাল থেকেই সমাবেশ স্থলে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এদিকে ইসলামী আন্দোলনের সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
জানা যায়, সমাবেশে চলমান রাজনৈতিক সমসাময়িক বিষয় ও আগামী কর্মসূচি ঘোষণা করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।
