নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির নাম মুছে যাবে: সালমান এফ রহমান

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যথা সময়ে সংবিধান মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে আগামী দিনে বিএনপি নাম মুছে যাবে। নতুন প্রজন্ম এই দলটি কথাই বলতে পারবে না। তাই এসব ভুয়া ডেডলাইনে দিয়ে কোন কাজ হবে না। জনগণের কাছে যান, তাদের মন জয় করুন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুন।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১০১ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী ব্রিজসহ ১৬টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে উপজেলার পাড়াগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন কালীগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেনে তিনি।

সালমান এফ রহমান বলেন, বিএনপি ও জামায়াতের হরতাল ও অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। বিএনপিকে আহ্বান করবো, হরতাল অবরোধ আর নৈরাজ্য সৃষ্টি না করে এখনও সময় আছে নির্বাচনের পথে আসুন। জনগন চাইলে আপনারা ক্ষমতায় আসবেন, আমরা মেনে নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত