হামাসের নৃশংসতায় চোখ ভিজল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:১৪ এএম

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে চতুর্থবারের মতো তেল আবিব সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (০৩ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন জানান, ইসরায়েলিরা তাকে হামাসের নৃশংস হামলার আরও কিছু ভিডিও এবং ছবি দেখিয়েছে, যা সহ্য করা যায় না। এ বিষয়ে বলার সময় সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেনকে আবেগপ্রবণ হতে দেখা যায়। তিনি কাঁপছিলেন এবং একপর্যায়ে তার চোখ ভিজে ওঠে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দেখেছি, একজন বাবা তার দুই সন্তানকে বেডরুম থেকে নিয়ে বাড়ির পেছনের খুব ছোট একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। হামাস ওই ছোট আশ্রয়কেন্দ্রের ভেতর গ্রেনেড ছোড়ে। এরপর শিশুদের বাবা সেখান থেকে বের হয়ে আসে। বের হওয়ার পরই তাকে গুলি করে হত্যা করা হয়।

একইসঙ্গে  ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও কিছু করা দরকার’ বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন। তিনি জানান, বেসামরিক নাগরিকদের (হামাসের) অমানবিকতা ও নৃশংসতার পরিণতি ভোগ করা উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত