মির্জা ফখরুলের মুক্তি দাবি ৬৭ নাগরিকের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৬৭ নাগরিক। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল শুক্রবার বিকেলে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবে।’

বিবৃতি দাতাদের মধ্যে আছেন বদরুদ্দীন উমর, সালেহউদ্দিন আহমেদ, আনু মুহাম্মদ, আনোয়ারউল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, আহমেদ কামাল, সাইদুর রহমান, এটিএম নুরুল আমিন, সদরুল আমীন, আকমল হোসেন, আ ফ ম ইউসুফ হায়দার, তাজমেরি ইসলাম, নাসের বখতিয়ার, সিরাজুল ইসলাম, সি আর আবরার, এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন ২৯ অক্টোবর গুলশানের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত