ব্যাটিং বিপর্যয়ের দিনে ৮১ রানেই থামল বাংলাদেশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৫১ এএম

ঘরের মাঠে প্রথম ওয়ানডে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ পাকিস্তান। সঙ্গে বাড়তি আত্মবিশ্বাস হিসেবে ছিল টি-টোয়েন্টি সিরিজ জয়। কিন্তু নিজেদের চেনা কন্ডিশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। গুটিয়ে যায় মাত্র ৮১ রানে।

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল যেখানে ব্যাটিং নিয়ে ধুকছে। সেটাই যেন মিরপুরে এসে ভর করেছে।

ব্যাটারদের ব্যার্থতার দিনে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। রিতু মনি ১৪ ও অধিনায়ক জ্যোতি ১৩ রান করেন।

পাকিস্তানি দুই বোলার সাদিয়া ইকবাল ও নিদা দারই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। ২ মেইডেনসহ ১৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সাদিয়া। ১০ রানে ৩ উইকেট পেয়েছেন নিদা। তারও মেইডেন দুটি। উম্মে হানি ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। 

৮২ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামবে পাকিস্তান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত