তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল- এমনই মন্তব্য চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর।
তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে এক বিবৃতিতে দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি। শবনম ইয়াসমিন বুবলী নাকি প্রেম করছেন গানবাংলা চ্যানেলের কর্ণধার ও সংগীতশিল্পী তাপসের সঙ্গে।
অপু বিশ্বাসের সংসার ভেঙে ব্ল্যাকমেইল করে সন্তান নেওয়ার পর এবার মুন্নীর সংসার ভাঙন ধরাতে চাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। এমনই দাবি করা একটি পোস্ট এসেছে খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক থেকে। পরে মুন্নী আরেক পোস্টে দাবি করেন তাঁর ফেসবুক হ্যাকড হয়েছিল।
বুবলী বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিক দের কাছ থেকে জানলাম যা বলতেও রুচি তে বাঁধছে। শুনেছি হ্যাকার রা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকার দের শনাক্ত করার কাজ চলছে।
এই অভিনেত্রী বলেন, একটি গ্রুপ ব্যক্তিগত ভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানান ভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছু দিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মস এর সাথে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তাতেই এখন এখানে কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পায়তারা চলছে। টিএম ফিল্মস-এর কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা।
বুবলী আরো বলেন, তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহ-এর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন, অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এতো সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।
নিজেদের সৃজনশীল মানুষ বলেন, আমরা শিল্পী মানুষ আমাদের কাজগুলো শৈল্পিক, তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিং এ সময় দেয়া টা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রোলার দের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।
