ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার চারশ’ আট জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার একশ তিন রোগী।
আজ রবিবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ছয় হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৮১৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।