নাশকতার পরিকল্পনার অভিযোগে খুলনায় ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১১টায় মহানগরীর দৌলতপুর থানার পাবলা ২ নং ক্রস রোডে কপোতাক্ষ ছাত্রবাসের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট দৌলতপুর থানার এসআই মো. হুমায়ুন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ছাত্রবাসের দ্বিতীয় তলায় তারা নাশকতার পরিকল্পনার করছিল। পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, মো. তৈয়ব হাসান তৈয়বুর রহমান (২৬), মো. মিন্টু শেখা (২২), মো. জোবায়ের হোসেন (১৯), মো. আমিরুল ইসলাম (২৬), মো. ইয়াসিন আরফাত (২৩), মোঃ আব্দল্লাহ বুখারী (২১), জাহাঙ্গীর আলম (২১), আব্দুল্লাহ আল মামুন (২২), মো. ফাহিম মোরশেদ (২১), মো. মহিবুল্লাহ (১৯), মো. রাকিব হাসান (২০), মাহি চৌধুরী (২৩) ও সেলিম হোসেন (২৩)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
