সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থার প্রধানের বৈঠক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন দেশের তিন গোয়েন্দা সংস্থার প্রধান। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে এই বৈঠক হয়।

ইসি সূত্র বলছে, আলাদা আলাদা বৈঠক করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের।

ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। এসবিপ্রধান এবং এনএসআই প্রধানের সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না বলে ইসি সূত্র জানায়। বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ অন্যান্য বিষয় রয়েছে। এখন এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত