অবরোধকারীরা নেই, তবুও ফাঁকা সাতক্ষীরার রাস্তা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৩০ এএম

বিএনপি-জামায়াতের টানা তৃতীয় মেয়াদে ডাকা অবরোধের প্রথম দিনে সাতক্ষীরার কোথাও অবরোধ আহ্বানকারীদের দেখা মেলেনি। তবুও জনজীবনে প্রভাব পড়েছে বহুগুণ। ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস ভোরে ভোরে সাতক্ষীরায় পৌঁছে যায়। বাসের ড্রাইভাররা জানালেন পথিমধ্যে তাদের কোন অসুবিধায় পড়তে হয়নি।

তবে সাতক্ষীরা জেলার বাস কাউন্টারগুলো সকাল থেকে অলস সময় পার করছে। কিছু কাউন্টারে তালা ঝুলানো আছে। বেশিরভাগ কাউন্টার ফাঁকা পড়ে আছে। যাত্রী নেই তাই দূরপাল্লার বাস ছাড়তে পারছেন না বলে জানিয়েছেন কাউন্টারের ম্যানেজাররা। আন্তঃজেলা বাসগুলো চলছে সকাল থেকে কিন্তু যাত্রী না থাকার কারণে ভোর ৫টার বাস ছাড়তে হচ্ছে সকাল ৭ টায়। থ্রি হুইলারেও কোন যাত্রী না থাকায় তারা গন্তব্যে ছেড়ে যেতে পারছে না ঠিকমতো। অবরোধে দিনমজুর খেঁটে খাওয়া মানুষ দুর্ভোগে থাকার কথা জানান বারবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত