নেতানিয়াহু এখন ইসরায়েলের জন্য বিপদ হয়ে উঠেছেন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম

এক দশক ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু গত অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নজিরবিহীন অতর্কিত হামলার পর থেকেই চাপে পড়েছেন তিনি।

৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার পর নেতানিয়াহু বর্তমানে "নার্ভাস ব্রেকডাউন" অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। খবর আল জাজিরা।

এছাড়া যুদ্ধ শেষ হওয়ার পর "অনির্দিষ্ট সময়ের" জন্য গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিয়েও তিনি ভুল হিসাব করছেন বলে মন্তব্য করেছেন তিনি৷

মঙ্গলবার মার্কিন রাজনীতি কেন্দ্রিক সংবাদপত্র পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তিনি পলিটিকোকে বলেন, ‘নেতানিয়াহু আবেগগতভাবে ধ্বংস হয়ে গেছেন, এটা নিশ্চিত। প্রধানমন্ত্রী এখন ইসরায়েলের জন্য বিপদ হয়ে উঠেছেন।

এহুদ আরও বলেন, নেতানিয়াহুর লক্ষ্য হওয়া উচিত একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনায় ফিরে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুদ্ধ শেষ নিয়ে আলোচনা করা।

তিনি জানান, "গাজার নিরাপত্তা তদারকি করা ইসরায়েলের লক্ষ্য বা স্বার্থ নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজেদের সুরক্ষিত করা। বিশেষ করে ৭ই অক্টোবরের হামলার আগে আমরা যেভাবে নিজেদের রক্ষা করেছি তার থেকে ভিন্নভাবে নিজেদের রক্ষা করতে পারা।“

“কিন্তু আবার গাজা নিয়ন্ত্রণ? না।" বলেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত