পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা, যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৪১ এএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পোশাকশ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধি এমনভাবে করতে হবে, যাতে শ্রমিক ও তাদের পরিবার ক্রমশ যে অর্থনৈতিক চাপে মুখে পড়ছে, তার সমাধান নিশ্চিত হয়।

আজ বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী পোশাকশ্রমিকদের ওপর সহিংসতা চালানোর নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে অপরাধ সাব্যস্ত করার নিন্দা জানানো হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের অধিকার রক্ষায় আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শ্রমিক ও শ্রমিকনেতাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দেখার আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত